খোশবাস , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মেজবানীর দাওয়াত খেয়ে ১০ জন করোনায় আক্রান্ত!

রাজবাড়ীর গোয়ালন্দে করোনায় আক্রান্ত এক স্কুলছাত্রের বাড়িতে তার দাদির মেজবানীর দাওয়াত খেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। তবে ওই স্কুলছাত্রের করোনা পজিটিভ রেজাল্ট আসার আগে চল্লিশার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

বুধবার ৩জুন সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ নতুন করে এ ১০ জন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন।

ডা. আসিফ মাহমুদ জানান, নতুন আক্রান্ত ১০ জনই গত ২৯ মে স্কুলছাত্রের বাড়িতে তার মৃত দাদির জন্য দোয়ার অনুষ্ঠানে আসেন। এর পর অসুস্থ ওই স্কুলছাত্রের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া গ্রামের সন্দেহভাজন ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল আসে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, নতুন আক্রান্তরা সবাই নবুওসিমদ্দিন পাড়া গ্রামের বাসিন্দা। আক্রান্ত এলাকা লকডাউনের আওতায় থাকবে। ইতিমধ্যে সকল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতেই পরিবারের সদস্যদের থেকে আলাদা ভাবে আইসোলেশনে রাখা হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসা প্রদান করবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

মেজবানীর দাওয়াত খেয়ে ১০ জন করোনায় আক্রান্ত!

প্রকাশিতঃ ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০