খোশবাস , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেহের কে হারিয়ে ফাইনালে খোশবাস

কুমিল্লার চান্দিনার ফাওঐ একাদশ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেহের ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে খোশবাস নবজাগরণ ফুটবল ক্লাব।

শনিবার (২৯নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলাধীন ফাওঐ এ,এম,এফ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

মেঘাচ্ছন্ন আকাশ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত হয়েছে এ,এম,এফ উচ্চ বিদ্যালয় মাঠে। দর্শকরা মন ভরে দেখেছে ফুটবলের অন্য রকম সৌন্দর্য। মেহের একাদশ খেলা শুরুর কয়েক মিনিট পরেই খোশবাস নবজাগরণ ক্লাব কে ১টি গোল করে। গোল খেয়ে বিষধর শাপের মত ফুঁসে উঠে খোশবাস ক্লাব, ১৫ মিনিট না যেতেই মেহের একাদশ ক্লাবের জালে বল ডুকিয়ে সমতায় নিয়ে আসে। উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়ে খোশবাস থেকে যাওয়া শত শত ফুটবল প্রেমীরা। খেলার একেবারে শেষ পর্যায় এসে মেহের একাশ ক্লাব আবারো খোশবাস নবজাগরণ ক্লাবের জালে বল ডুকিয়ে নিজেদের আনন্দ এবং সাম্বা নাচ নাচতে থাকে, হতাশায় ডুবে গিয়েছে খোশবাস এলাকার দর্শক শ্রোতারা।কেউ কেউ হতাশা নিয়ে বাড়ি ফেরার পথে আবার কেউ দুই হাত তুলে প্রার্থনায় ব্যস্ত ছিল যেন সমতা চলে আসে। দর্শকের প্রার্থনায় উজ্জেবিত খোশবাস নবজাগরণ ক্লাব খেলার একেবারে শেষ মুহূর্তে এসে মেহের একাদশ ক্লাবের জালে বল ডুকিয়ে দেয়। সাথে সাথে উৎসুক জনতা আনন্দের জোয়ারে মাঠে ডুকে উল্লাস শুরু করে। আরো কয়েক মুহূর্ত খেলা শেষে উভয় দল দুই দুই গোলে সমতা আনে। দিন ছোট আকাশ কিছুটা অন্ধকার হয়ে আসলেও দর্শক এইবার খেলার সমাপ্তি না দেখে বাড়ি ফিরবে না, তাই সকলের মোবাইল প্লাস লাইট জ্বেলে আলোকিত করেছে মাঠ। অবশেষে ট্রাইবেকারে গিয়ে মেহের একাদশ ক্লাব কে ০৩-০১ গোলে হারিয়ে ফাইনালের মুকুট পড়েন খোশবাস নবজাগরণ ক্লাব।

উচ্ছ্বসিত খোশবাস নবজাগরণ ক্লাবের কয়েকজন সদস্য খোশবাস বার্তাকে জানান, সব সময় খোশবাস এলাকার সুনাম বয়ে আনার জন্য আমাদের ক্লাবটি ফুটবল খেলে থাকে। ফাও মাঠে প্রতি বছর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অনেক বড় বড় ফুটবল টিম অংশগ্রহণ করে থাকে। এই মাঠে বিভিন্ন সময় নাইজেরিয়ার খেলোয়ারও আসে। তাই প্রতি বছর এই মাঠে খোশবাস নবজাগরণ ক্লাব অংশগ্রহণ করে থাকে,আমাদের বিশ্বাস আমরা ফাইনাল খেলে জয়ী হয়ে বাড়ি ফিরব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেহের কে হারিয়ে ফাইনালে খোশবাস

প্রকাশিতঃ ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪