খোশবাস , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লার বরুড়ায় খালে পড়ে থাকা একটি বস্তায় মানুষের মরদেহ আছে বলে গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই বস্তাটি খুলে একটি কুকুরকে মৃত অবস্থায় পায়।

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

  • সোহান
  • প্রকাশিতঃ ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৫ বার পঠিত

রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন ঢাকা পোস্টকে বলেন, রোববার সকালে হেরপেটি উত্তরপাড়া খালে একটি সাদা বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। ভাসমান ওই বস্তায় কারও লাশ রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে একটি কুকুরের মরদেহ দেখতে পায়।

ওসি নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধারের পর সেটি খুলে কুকুরের মরদেহ পাওয়া যায়। মানুষের মরদেহ রয়েছে যে তথ্যটি ছড়ানো হয়েছিল সেটি সঠিক নয়। কোনো তথ্য ছড়ানোর আগে যাচাই-বাছাই করে সবাইকে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

কুমিল্লার বরুড়ায় খালে পড়ে থাকা একটি বস্তায় মানুষের মরদেহ আছে বলে গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই বস্তাটি খুলে একটি কুকুরকে মৃত অবস্থায় পায়।

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

প্রকাশিতঃ ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬