খোশবাস , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কুমিল্লায় ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত!

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো আহত হয়েছে ৩ জন।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো ৩ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো তিনজন।

নিহতরা হলো বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

কুমিল্লায় ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত!

প্রকাশিতঃ ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪