খোশবাস , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মাল্টা চুরির অপরাধে তিন শিশুকে গাছে বেঁধে নির্যাতনঃ আটক ২

পিরোজপুরের নেছারাবাদে  মাল্টা চুরির অপরাধে ৩ শিশুকে গাছে বেঁধে জুতা পিটা করে নির্যাতন করা হয়েছে। আর ওই  শিশুদের  নির্যাতনের অভিযোগে বাগান মালিক ও তার ছেলেকে শনিবার (১৩জুন) সন্ধ্যায় আটক করেছে থানা পুলিশ।  ঘটনাটি ঘটেছে শনিবার ওই দিন সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামে।

জানা গেছে, ওই মাল্টা বাগানের মালিক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল জব্বার মিয়া। ওই ৩ শিশুর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ বাগান মালিক জব্বার মিয়া (৫০) ও তার ছেলে মোঃ হাসান (২২) কে  গ্রেফতার করেন।
নির্যাতিত ওই ৩ শিশুরা হলো স্বাধীন (১২), নাহিদ (১১) ও তাওহীদ (১১) তাদের প্রত্যেকের বাড়ি চামি গ্রাম।  তারা জানায়, ওই দিন সকালে তাদের বেশ ক্ষুধা অনুভব হয়। পরে ওই বাগানে গিয়ে একটি মাল্টা ছিড়ে খাচ্ছিলো। এ সময় ওই বাগান মালিকের ছেলে তাদের ৩ জনকে ধরে গাছের সাথে বেঁধে প্রথমে মার-ধর ও পরে জুতা পেটা করে।
স্থানীয়রা সাগরকন্যাকে জানান, ওই তিন শিশু স্থানীয় একটি মুরগী ফার্মে কাজ করে। সকালে তারা ওই বাগানে গিয়ে মাল্টা খায়। এ ঘটনায় ওই তিন শিশুকে আটক করে তাদের গাছের সাথে বেঁধে জুতা পেটা করে নির্যাতন করে।
এ ঘটনায় মাল্টা বাগান মালিক জব্বার মিয়া ওই শিশুদের মার-ধরের কথা আংশিক স্বীকার করে জানান, তিনি গত ৩ বছর ধরে মাল্টা বাগান করে আসছেন। শনিবার সকালে ৩ শিশু বাগানে ঢুকে মাল্টা চুরি করে। তাই রাগের বশ:ত তাদের ধরে গাছের সাথে বেঁধে জুতা দিয়ে একটি পিটান দেয়া হয়েছে। এর বেশী কিছু ঘটে  নি।
নেছারাবাদ থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার কামরুল ইসলাম তালুকদার জানান, এ অভিযোগে ওই বাগান মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

মাল্টা চুরির অপরাধে তিন শিশুকে গাছে বেঁধে নির্যাতনঃ আটক ২

প্রকাশিতঃ ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০