খোশবাস , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বরুড়ায় ফরিদ ব্রিকসের শ্রমিকের ছেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত

কুমিল্লা বরুড়ার ভবানীপুর ইউনিয়নে এগারোগ্রামের ফরিদ ব্রিকস ফিল্ডের শ্রমিক রমিজ উদ্দিনের শিশু পুত্র বিদ্যুৎপিষ্ট হয়ে নিহত হন।

সোমবার (৮ জুন) বিকাল ৫ টায় এগারো গ্রামের ফরিদ ব্রিকসের শ্রমিক রমিজ উদ্দিনের ছেলে শামীম(১১) ফিল্ডের সামনে পাশের বাড়ীর টিনের বেড়ার সাথে জড়ানো বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

ঘটনার সূত্রে জানা যায়, ছেলেটি ফুটবল নিয়ে খেলা করার একপর্যায়ে বলটি বাড়ীর বেড়ার ফাঁক দিয়ে ভিতরে চলে যায়। বলটি সে পা দিয়ে আনার সময় টিনের সাথে তার পা টি আটঁকিয়ে যায়। ঐ সময়ে তারটিতে বিদ্যুৎ সংযোগ ছিল। বাড়ির মালিক তার বসত ঘর থেকে সামনের দোকানে বিদ্যুৎ দিয়ে ব্যবসা করে আসছিল।
সাথে সাথে বাচ্ছাটিকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের শিশুটির বাড়ি কিশোর গঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মথুরা পাড়া গ্রামে।

ব্রিকস ফিল্ডের মালিক ফরিদ থানায় খবর দিলে এস আই রাসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় অপংমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে”।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

বরুড়ায় ফরিদ ব্রিকসের শ্রমিকের ছেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত

প্রকাশিতঃ ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০