1. : admin :
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  4. techverseitbd@gmail.com : superadmin :
  5. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

খোশবাস ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে নেয়ামত আলীর মৃত্যু!

ইউনুছ খান
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২২৯১ বার পঠিত

বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউপির নবীপুর গ্রামের নেয়ামত আলী(৫৫) আজ সকাল ৭.০০ ঘটিকায় করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

মৃত ব্যক্তি খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের নবীপুর গ্রামের মৃত সরবত আলীর ছেলে নেয়ামত আলী।

পাবিবারিক সূত্রে জানা যায়, নেয়ামত আলী কয়েক দিন যাবৎ জ্বর সর্দিতে ভোগ ছিলেন। তাকে স্তানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোও হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম এর উদ্যোগে বরুড়া তাকওয়া ফাউন্ডেশন মৃত নেয়ামত আলীর মরদেহ গোসল করিয়ে জানাযা নামাজ পড়ে দাপনের ব্যবস্থা করেন।
নবীপুর গ্রামের জনসাধারণ তাকওয়া ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খোশবাস ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সরদার খোশবাস বার্তাকে বলেন, নেয়ামত আলী করোনায় মারা গেছে কিমা সঠিক তথ্য আমার জানা নাই,তবে মৃত্যুর আগে করোনার কিছু উপসর্গ তার মধ্যে লক্ষ্য করা যায়।

তবে মৃত ব্যক্তির কোন নমুনা সংগ্রহ করে পরিক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে, চেয়ারম্যান বলেন, মৃত্যু হওয়ার কয়েক ঘন্টা পরে আমি জেনেছি এত অল্প সময়ে আর তার শরীর থেকে কোন ব্লাড নেওয়া সম্ভব হয়নি।তবে মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের পরিক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417