খোশবাস , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

খোশবাস ইউনিয়নের কালভার্ট যেন মরণফাঁদ!

  • ইউনুছ খান
  • প্রকাশিতঃ ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৬৭২ বার পঠিত

কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রাম, ফকিরা বাজার টু পয়ালগুচ্ছ সংযোগ সড়কটি নতুন পাকা হওয়ায় রাস্তাটির পূর্বের তুলনায় এখন অনেকটা ভালো । পাকা এ সড়কের একমাত্র কালভার্টটিও ভাঙ্গা। ফলে ৩ গ্রামসহ আশপাশের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভাঙা এ কালভার্টের অবস্থান ওই সড়কের নারায়ণপুর সাবেক মামুন মেম্বারের বাড়ি থেকে ৫০ গজ দক্ষিণে। কালভার্টটি পারাপারে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টের ছাদের অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয় পুরো কালভার্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা শিরিন আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের এ কাঁচা সড়ক ধরেই আশপাশের স্কুলকলেজে আসতে হয়। হাটবাজারে কৃষিপণ্য আনা নেয়া হয় এ পথেই। কালভার্টটির ছাদের অংশ ভেঙ্গে গেছে। ফলে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। তাছাড়া এ পথে যানচলাচল করছে ঝুঁকির মধ্যেই। গর্তটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় গর্তে হতাহতের আশষ্কা রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধান ও নতুন কালভার্ট নির্মাণে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানান তিনি’।

খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে একটি নতুন কালভার্ট নির্মাণের বিষয়ে উপজেলা কর্মকর্তাকে জানিয়েছি তবে যাতায়াত সুবির্ধাতে জরুরি ভিত্তিতে কালভার্টটি মেরামত বা ভেঙে যাওয়া গর্ত বন্ধসহ বিকল্প ব্যবস্থা করা হবে’।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনলাইন জরিপ

চামড়াশিল্পের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে মনে করেন কি?

ফলাফল দেখুন

Loading ... Loading ...

খালে ভাসমান বস্তায় মানুষের মরদেহ আছে বলে প্রচার, খুলে দেখা গেলো কুকুর

খোশবাস ইউনিয়নের কালভার্ট যেন মরণফাঁদ!

প্রকাশিতঃ ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২