Dhaka , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ গোপালনগরে মধ্যরাতে মুখোশধারী ডাকাতির হানা: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ২০১১ সালের রায়: যে রায়ে সূচিত হয়েছিল শেখ হাসিনার পতনের পথচলা হানিফ এগ্রো ফার্মের উদ্যোগে বরুড়ায় ফাইনাল ফুটবল ম্যাচ বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় দৈনিক বরুড়ার কন্ঠ প্রধান কার্যালয় উদ্বোধন আবু নাছের ইয়াহিয়ার তৃতীয় জানাযা বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের গাউন পেয়ে উচ্ছ্বসিত বরুড়ার লিটল এঞ্জেল স্কুল সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়
খোশবাস বার্তা

সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা

যতদিন পর্যন্ত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হবে ততদিন পর্যন্ত সরকারি সব প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলে জানিয়েছেন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি

রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি।

টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, “নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি সব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।”
এসময় তিনি প্রতিশোধ না নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা রক্ষার কথাও জানান।

তিনি জানান, সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সিরীয় সেনাদের সরিয়ে নেওয়ার পর সেই স্থাপনাও দখলে নিয়েছেন তারা।

এদিকে আল জাজিরা তার লাইভ আপডেটে জানিয়েছে, সশস্ত্র বিরোধী দল বলছে— “নতুন সিরিয়া” হবে “শান্তিপূর্ণ সহাবস্থানের” স্থান, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে।

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, “আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।”

এদিকে রোববার (৮ ডিসেম্বর) সকালে বিবিসি জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন।

তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, “আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা

প্রকাশিতঃ ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪