Dhaka , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ গোপালনগরে মধ্যরাতে মুখোশধারী ডাকাতির হানা: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ২০১১ সালের রায়: যে রায়ে সূচিত হয়েছিল শেখ হাসিনার পতনের পথচলা হানিফ এগ্রো ফার্মের উদ্যোগে বরুড়ায় ফাইনাল ফুটবল ম্যাচ বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় দৈনিক বরুড়ার কন্ঠ প্রধান কার্যালয় উদ্বোধন আবু নাছের ইয়াহিয়ার তৃতীয় জানাযা বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের গাউন পেয়ে উচ্ছ্বসিত বরুড়ার লিটল এঞ্জেল স্কুল সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়
খোশবাস বার্তা

বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুমিল্লার বরুড়া ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভুমিকা শীর্ষক প্রতিপাদ্যের আলোকে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ। স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন মজুমদার এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার শিউলী আক্তার। প্রবন্ধের উপর প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মুরাদনগর শ্রীকাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের জেষ্ঠ্য প্রভাষক নাসরিন সুলতানা, স্কুল শাখার সহকারী শিক্ষক মোঃ আবদুস সালাম।

এদিন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীর উপর নৃশংস হামলার প্রতিবাদে আইনী ব্যবস্থা গ্রহন ও সাহসী ভুমিকা পালন এবং শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায় দুইজন অভিভাবক প্রতিনিধি ও তিনজন শিক্ষককে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম মিলন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন মজুমদার, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারী শিক্ষক মোঃ নাছির আহমেদ। অনুষ্ঠান শেষে স্কুল শাখার সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা মোঃ হাবিবুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিতঃ ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩