Dhaka , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ গোপালনগরে মধ্যরাতে মুখোশধারী ডাকাতির হানা: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ২০১১ সালের রায়: যে রায়ে সূচিত হয়েছিল শেখ হাসিনার পতনের পথচলা হানিফ এগ্রো ফার্মের উদ্যোগে বরুড়ায় ফাইনাল ফুটবল ম্যাচ বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় দৈনিক বরুড়ার কন্ঠ প্রধান কার্যালয় উদ্বোধন আবু নাছের ইয়াহিয়ার তৃতীয় জানাযা বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের গাউন পেয়ে উচ্ছ্বসিত বরুড়ার লিটল এঞ্জেল স্কুল সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়
খোশবাস বার্তা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

বর্ণিল আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ ) উৎসবমুখর পরিবেশে কুভিকসাস কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কুভিকসাস সভাপতি আশির ইরানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেলের সঞ্চালনায় অতিথি ছিলেন কুভিকসাস উপদেষ্টা, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ চাঁদ মিয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রাজু আহাম্মদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল। এ সময় কুভিকসাস পরিবারের সদস্য সাইফুল ইসলাম সুমন, আল আমিন কিবরিয়া ও মাকছুদুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মূল পর্বে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, শতবর্ষী ভিক্টোরিয়া কলেজের গৌরবের ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে ভিক্টোরিয়ার অবদান অনন্য। কলেজের ৯ টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। ২০ বিভাগের কার্যক্রম ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিক সমিতির কাজ।

সভাপতির বক্তব্যে আশির ইরান বলেন, সকল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে সাংবাদিক সংগঠন রয়েছে। ক্যাম্পাস সাংবাদিকতা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। এখন যারা মূলধারর গণমাধ্যমে কাজ করেছেন, তাদের অনেকে ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত ছিলেন। ক্যাম্পাস সাংবাদিকতা দক্ষ সংবাদকর্মী তৈরির সহায়ক। তাই বিবেকবান সাংবাদিক তৈরিতে কাজ করছে কুভিকসাস।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। কলেজের ডিগ্রি শাখার কলা ভবনে সংগঠনের কার্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিতঃ ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩