Dhaka , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ গোপালনগরে মধ্যরাতে মুখোশধারী ডাকাতির হানা: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ২০১১ সালের রায়: যে রায়ে সূচিত হয়েছিল শেখ হাসিনার পতনের পথচলা হানিফ এগ্রো ফার্মের উদ্যোগে বরুড়ায় ফাইনাল ফুটবল ম্যাচ বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় দৈনিক বরুড়ার কন্ঠ প্রধান কার্যালয় উদ্বোধন আবু নাছের ইয়াহিয়ার তৃতীয় জানাযা বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের গাউন পেয়ে উচ্ছ্বসিত বরুড়ার লিটল এঞ্জেল স্কুল সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়
খোশবাস বার্তা

খোশবাস ইউনিয়নে অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব

  • ইউনুছ খান
  • প্রকাশিতঃ ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ৯৭৬ বার পঠিত

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা অষ্টমীতে বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের নরসিংহপুর পূজামন্ডপ পরিদর্শন, পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার। এই সময় তাঁর সাথে ছিলেন জন্মদাত্রী রত্নগর্ভ মা মাখন বালা মজুমদার।

এসময় মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পূজামন্ডপ পরিদর্শনে এসেছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩ অক্টোবর ২০২২) দুপুরে নরসিংহপুর পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। ধর্ম যার যার- উৎসব সবার, রাষ্ট্র সবার, সমাজ সবার। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

খোশবাস ইউনিয়নে অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব

প্রকাশিতঃ ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২