Dhaka , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ গোপালনগরে মধ্যরাতে মুখোশধারী ডাকাতির হানা: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট ২০১১ সালের রায়: যে রায়ে সূচিত হয়েছিল শেখ হাসিনার পতনের পথচলা হানিফ এগ্রো ফার্মের উদ্যোগে বরুড়ায় ফাইনাল ফুটবল ম্যাচ বরুড়ায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় দৈনিক বরুড়ার কন্ঠ প্রধান কার্যালয় উদ্বোধন আবু নাছের ইয়াহিয়ার তৃতীয় জানাযা বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নের গাউন পেয়ে উচ্ছ্বসিত বরুড়ার লিটল এঞ্জেল স্কুল সরকারি প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, প্রতিশোধ না নেওয়ার ঘোষণা বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায়
খোশবাস বার্তা

কি হচ্ছে খোশবাস উচ্চ বিদ্যালয় মাঠে?

লকডাউনে যখন সারা বিশ্ব থমকে আছে ঠিক তখনই বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে কিছু অসাধু যুবক।

বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৫ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে বিভিন্ন মেয়াদে। লকডাউনের এই সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস, প্রাইভেট বন্ধ হয়ে যাওয়া স্কুলের দোরগোড়ায় কোন ছাত্রছাত্রী পা না দেওয়ায় পর্যাপ্ত ঘাসে মাঠ ভরে গেছে, সবুজের হাতছানিতে মধুময় হয়ে উঠেছে প্রিয় প্রাঙ্গণ।

কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার অন্তর্গত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠেও ভরে উঠেছে অপরূপ সৌন্দর্যে, কিন্তু প্রতিদিন কিছু বহিরাগত যুবকদল মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে মেতে থাকে জুয়ার আসরে। অর্থলগ্নি করে জুয়া খেলে বেড়ায় স্কুলের আঙ্গিনায়। স্থানীয় কয়েকজন যুবক তাদের কে নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক খোশবাস বার্তাকে বলেন, আমরা বেশ কয়েকদিন তাদের কে নিষেধ করেছি বিদ্যালয় মাঠে যেন এই ধরনের টাস জুয়া না খেলে। তারা আমাদের কে চোখ রাঙিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে উপরে পাঠিয়ে দেব! এমনকি এলাকার কিছু পাতি নেতারাও নাকি জুয়ার আসর থেকে চাঁদা নেয় এমন অভিযোগ শোনা যাচ্ছে।

স্থানীয় শিক্ষিত তরুণ সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় আপডেট

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

কি হচ্ছে খোশবাস উচ্চ বিদ্যালয় মাঠে?

প্রকাশিতঃ ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০