1. : admin :
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  4. techverseitbd@gmail.com : superadmin :
  5. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বরুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

কুমিল্লার বরুড়া উপজেলায় হাম ও রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয়, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির গুরুত্ব, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ডা. তুলি। এ সময় উপজেলার শতভাগ শিশুকে টিকার আওতায় আনার জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কভারেজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417