1. : admin :
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  4. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
খোশবাস বার্তা

বরুড়ায় পুকুরের পানিতে নিভে গেল ছোট্ট ফরাদের জীবনপ্রদীপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

 সকালের হাসি, দুপুরেই নিথর দেহ—এ যেন এক অবিশ্বাস্য নির্মমতা। কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা মোল্লা বাড়িতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে প্রাক-প্রাথমিকের ছোট্ট শিক্ষার্থী মো: নাছির উদ্দিন ফরাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

ফরাদ—আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী (রোল: ১৩)। বাবা মো: পারভেজ হোসেন ও মা নাছরিন আক্তারের একমাত্র সন্তান ছিল সে। পরিবারের স্বপ্ন, মায়ের আদর, বাবার আশার আলো—সবকিছুই ছিল এই ছোট্ট শিশুটিকে ঘিরে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সেদিনও সকালে স্কুলে গিয়েছিল ফরাদ। সহপাঠীদের সাথে খেলাধুলা, ক্লাসে উপস্থিতি—সবই ছিল স্বাভাবিক। কিন্তু কে জানতো, এটাই হবে তার জীবনের শেষ স্কুল যাওয়া!স্কুল থেকে ফিরে দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে না দেখে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। চারদিকে উৎকণ্ঠা, আতঙ্ক—শেষমেশ পুকুরের পানিতে ভেসে ওঠে ছোট্ট ফরাদের নিথর দেহ…
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এই দৃশ্য দেখে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মায়ের বুকফাটা কান্না আর বাবার নির্বাক শোক যেন ভাষায় প্রকাশ করার মতো নয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, “সকালেও আমাদের মাঝে ছিল ফরাদ। এত অল্প সময়ের ব্যবধানে তার মৃত্যুর খবর আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।” সহপাঠীরাও হারিয়েছে তাদের খেলার সাথীকে—স্কুলজুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা।

শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারের সব স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যৎ যেন মুহূর্তেই পানিতে ডুবে নিভে

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417