1. : admin :
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  4. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
খোশবাস বার্তা

স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ১২ ব্যক্তিকে জরিমানা

মেহেদী হাসান
  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৯৭৯ বার পঠিত
স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ১২ ব্যক্তিকে জরিমানা। (ছবি: সংগৃহীত)

স্বাস্থ্যবিধি অমান্য করায় শনিবার,২০ জুন বরিশালে ১২ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, চকবাজারে একটি কাপড়ের দোকানের কোনো বিক্রয়কর্মী মুখে মাস্ক না পরায় ওই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি জুতার দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজন ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট আহাদ খানসহ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417