

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হানিফ এগ্রো ফার্মের পরিচালক আবু হানিফ। তিনি বলেন, “মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই তরুণ প্রজন্ম মাঠমুখী হোক, খেলাধুলায় মনোনিবেশ করুক এবং একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখুক।”
ফাইনাল ম্যাচে দুইটি দল জমজমাট খেলায় অংশ নেয়, যেখানে স্থানীয় দর্শকেরা ব্যাপক উৎসাহ নিয়ে খেলা উপভোগ করেন। খেলাশেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে বরুড়ায় একটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে—মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের ভবিষ্যৎ গড়ার মাধ্যম।
হানিফ এগ্রো ফার্মের এমন উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।