1. : admin :
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  4. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট মৃত্যু ২০০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ১১৫২ বার পঠিত
করোনা - khosbasbarta.com
(ছবি: প্রতীকী)

দেশে করোনা ভাইরাসে প্রাণহানি ২০০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫২ জনে।

আজ রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এই সময়ে ২ হাজার ৭৩৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মোট সুস্থ ৭২ হাজার ৬২৫১ জন।

আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

আপনার সুরক্ষা আপনার হাতে
ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417